প্রতিবছরের ন্যায় এবছরও শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মেসার্স মাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি দুদু মিয়া। রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্রিজের পূর্বপাড়ে এলাহি সুপার মার্কেটের সামনে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন গণমাধ্যম কর্মী জামিউল ইসলাম তুরান।
এসময় হাজি দুদু মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির প্রবীন নেতা আউয়াল উদ্দিন এবং মাহী ট্রেডার্সের পরিচালক রুহুল আমীন মাহী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও. তাহির আহমদ।
হাজি দুদু মিয়া বলেন, ‘আমি প্রতি বছরই চেষ্টা করি শীতের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমার ছেলে মাহীকেও সেই শিক্ষা দিচ্ছি। আমি তাকে বলেছি, আমার মৃত্যুর পর সে যেনো মানুষের পাশে থাকে। আপনারা আমার ও আমার ছেলের জন্য দোয়া করবেন, যেনো সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি।’


