আগর আতরের রাজধানী মৌলভীবাজারের বড়লেখার সুজানগরে প্রবাসিদের উদ্যোগে নির্মিত হচ্ছে বেসরকারিভাবে হাসপাতাল।হাকালুকি হাওরবর্তী প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করতে গতবছর হতে নয়াদিগন্ত হেলথ কেয়ার অস্থায়ী জায়গায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আগামিতে অত্যাধুনিক ভবন আর আধুনিক চিকিত্সা দিতে তারা প্রস্তুত। দুবাইয়ে বসবাসরত সুজানগরবাসীর সাথে হাস্পতালের এক মতবিনিময় সভায় এ কথা জানান তারা। শনিবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানে হাসপাতালে আর্থিক সহায়তা প্রদান করেন দুবাই প্রবাসিরা।
এন আর বি ব্যাংকের পরিচালক সি আই পি আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসি নয়াদিগন্ত হাসপাতালের সভাপতি মিসবাহ আহমদ( কয়েস)। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি অলিদ আহমদ। আরো বক্তব্য রাখের হাস্পাতালের সহ সভাপতি কানাডা প্রবাসি মুজাহিদুল ইসলাম ফাহিম, দুবাই সরকারের গোল্ডেন ভিসা প্রাপ্ত মুজিবুল হক মুজিব বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল আহাদ, ফয়সল বক্স, ফখরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আহমদ রিয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, শাহিন আহমদ, খলিলুর রহমান খলু , কামরান আনোয়ার নয়াদিগন্ত হেলথ কেয়ারের দায়িত্বশীল অর্থ সম্পাদক আব্দুল ওয়াহিদ রাইহান, সহ আন্তর্জাতিক সম্পাদক তাহেরুজ্জামান, সহ আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুর রহমান, সমাজ সেবা সম্পাদক ইসহাক আহমদ, সহ ধর্ম সম্পাদক হাঃ কাশেম, সদস্য আব্দুর রাকিব সহ আরো অনেকে।


