ছাত্রদল নেতার জন্মদিনে জুলাই বিপ্লবে নি*হতদের জন্য মিলাদ ও দোয়া

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ 500 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের ছেলে সাহিবুল মিহরাব সাওবানের জন্মদিন উপলক্ষে জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন।

বক্তব্য রাখছেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

সোমবার  রাত ৮টায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান থাকলেও ফারুক আহমদের নির্দেশে কেক কাটার অনুষ্ঠান বাতিল করেন নেতারা। পরে, পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এই মিলাদ ও দোয়া মাহফিল করেন তারা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- শান্তিগঞ্জ ওলামা দলের সভাপতি সজীব আহমদ ও যুবদল নেতা ফরিদ গাজী। এসময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তোফাজ্জল হোসেন, সাবেক সাংগঠণিক সম্পাদক আবুল কাশেম নাঈম, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মিয়া, জুবেল মিয়া, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা শামছুদ্দিন চুনু মিয়া, উপজেলা যুবদল নেতা মর্তুজা আলী, মো. কিবরিয়া, জাফর আহমদ, মিলন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াহিয়া পারভেজ, ওলামাদলের সহ-সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হামীম আক্তার হোসেন, দরগাপাশা যুবদলের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউনূছ খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ওলামাদল, ছাত্রদল ও প্রজন্মদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।