পশ্চিম পাগলায় সংবর্ধিত আমিনুর রশিদ আমিন

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ 425 views
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনকে সংবর্ধনা প্রদান করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি। রবিবার সন্ধ্যা ৭টায় পাগলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা প্রদান অনষ্ঠানে আমিন বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা আমি যথাযথভাবে পাল করার চেষ্টা করবো। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সুনামগঞ্জ যুবদলকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও  শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খাঁন সাগর, সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, নূরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান খলিল, বিএনপি নেতা জুবেল আহমদ, লিটন মিয়া, আইনুল ইসলাম, আলা উদ্দিন আলাই, আবদুর রহমান, মনোহর আলী মনু, আতাউর রহমান আতা, জামাল উদ্দিন, আবুল হোসেন, নেছার আহমদ, যুবদল নেতা হাসান আলী, কামরুল ইসলাম, জুসেদ আলী, আবু সাঈদ, ছাত্রদল নেতা রাকীব আহমদ, রাজীব দাশ, তারাজুল হক রাসেল ও সাব্বির আহমদ প্রমুখ।