শান্তিগঞ্জ ওলামাদলের ভালোবাসায় সিক্ত আমিনুর রশিদ আমিন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ 544 views
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 288.83145; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ওলামাদলের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করেছেন শান্তিগঞ্জ ওলামাদলের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা ৭টায় পাগলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ ওলামাদলের সভাপতি মো. সজীব আহমদ, সহ-সভাপতি মাসুক মিয়া, আলী আহমদ, সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ আবিদুর রহমান টিপু, সমাজ সেবা সম্পাদক আমিনুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হামীম আক্তার, দপ্তর সম্পাদক আলী হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক রোমান আহমদ, সদস্য আবদুল লতিফ ও রহমত আলী প্রমুখ।