জন্মদিনে শীতবস্ত্র বিতরণ করেছেন ডা: আফজল

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ 297 views
শেয়ার করুন
নিজের জন্মদিনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন হোমিও চিকিৎসক  হাজি শাকিল মুরাদ। সচরাচর ধারার বাইরে বেরিয়ে ১শ’ অসহায় দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তিনি। রবিবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়িতেই এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন ফ্রান্স প্রবাসী ডাক্তার পুত্র হাসান বসরী সজল।
শীতবস্ত্র বিতরণের সময় ডা. আফজল বলেন, জন্মদিন উপলক্ষে অনেকে অনেক কিছুই করেন। কেউ কেক কাটেন, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। আমি ভাবলাম মানুষের উপকারে আসে এমন কিছু করি। দশ বছর ধরে এই কাজ করে আসছি। আমার মা-বাবা ও আত্মীয় স্বজনের মাগফিরাত কামনায় কিছু মানুষের হাতে  এই শীতবস্ত্র তুলে দিয়েছি। আল্লাহ কবুল করার মালিক।
এসময় উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়নের প্রবীণ মুরব্বি আনোয়ার বেগ, পাগলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মির্জা, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার  ও  শান্তিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযরত আবুকরর সিদ্দিক (রা.) নূরানি মাদ্রাসার মুহতামি হাফিজ আবু সাঈদ।