পাগলায় সোনার বাংলা নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ফাইনাল খেলার মধ্য দিয়ে সোনার বাংলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ইউনিয়নের পশ্চিমপাড়া বড় বাড়ির লাউগাঙ্গের মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলাটির আয়োজন করেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। ফাইনাল খেলায় শত্রুমর্দন সূত্রধরপাড়া গ্রামের রংধনু স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সোনার বাংলা ফুটবল ক্লাব, পূর্বপাড়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাহাতুল ইসলাম রাহাত।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সমাজকর্মী সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা জোবায়েল আহমদ, শান্তিগঞ্জ ওলামাদলের সভাপতি সজীব আহমদ, সহ-সভাপতি আমিনুর রহমান, যুবদল নেতা তানিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া পারভেজ, সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, সমাজকর্মী ভানু বিশ্বাস, নূর রহমান, গুলজার আহমদ, জাকির হোসেন, লাবলু মিয়া, সাজাদুর রহমান, কামরুল মিয়া, শাফিক নূর, ইকবাল হোসেন, অমল দাস, জুনেদ আহমদ, আতাবুর মিয়া, মুন্না আহমদ, তামিম আহমদ, হাবিব নূর, মোস্তাফিজুর রহমান, মাহের আলী, ফাহিম আহমদ, নাবিল আহমদ, মো. মুরসালিন, আবদুল হাকিম, আবদুল কাইয়ুম ও মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।
খেলায় প্রথম পুরষ্কার একটি বাইসাইকেল। যার দাতা ছিলেন- ইউপি সদস্য খলিলুর রহমান খলিল। দ্বিতীয় পুরষ্কার একটি বাটম ফোন। দাতা সৌদী আরব প্রবাসী আবদুল কালাম। তিনি দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার এবং প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর শুক্রবার রাত্রিকালীন এই খেলার উদ্বোধন হয়। খেলায় মোট ৪০টি দল অংশগ্রহণ করেছিলো।


