সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমীনকে সংবর্ধনা

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ 452 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলা যুবদলের ভাপরপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় শান্তিঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমীনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার পাগলা বাজারের ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিবুর রহমান, বিএনপি নেতা সাব্বির আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মিয়া, উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, শামছুদ্দিন চুনু মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা সাদিুকুল ইসলাম, মুজিবুর রহমান, সাবিদ নূর, শুকুর আলী, যুবদল নেতা মো. কিবরিয়া, সারোয়ার হোসেন খান লাহিম, তানিম আহমদ,  রিপন আহমদ, কামরুল ইসলাম, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, ছাত্রদল নেতা মানছুর আহমদ, আরিয়ান ফয়সল সামী, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, সাইফুল ইসলাম ও সুবজ আহমদ প্রমুখ।