দরগাপাশা ছাত্রদলের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ 432 views
শেয়ার করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরী।
 উপজেলা ছাত্রদল নেতা আল আমিন আহমদ ও দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুর যৌথ পরিচালনায় মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে সমাজ মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে রক্ষা পায়। পাশাপাশি আমাদের শরীর চর্চাও হয়। একটি ভালো ও শক্তিশালী প্রজন্ম গড়ে উঠবে খেলাধুলার মধ্য দিয়ে। পরস্পরের প্রতি পরস্পরের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। নৈতিক চরিত্র গঠন হয়৷ নেতৃত্ব মানতে শেখায়। খেলাধুলার মধ্য দিয়ে আমরা গ্লোবালি এক হতে পারি।
তিনি বলেন, ভয়ঙ্কর মোবাইল আসক্তিতে একটি নতুন প্রজন্ম ‘ব্রয়লার মুরগির’ মতো বেড়ে উঠছে। প্রচণ্ড রকমের মোবাইল আসক্তিতে ভোগছে এই প্রজন্ম। একমাত্র খেলাধুলাই পারে এই প্রজন্মকে এমন আসক্তি থেকে বের করে আনতে পারে। এজন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরণের ফুটবল টুর্নামেন্টের আয়োজন আরও বেশি বেশি আয়োজন করতে হবে।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর। বক্তব্য শেষে মামু-ভাগ্না স্পোটিং ক্লাব ও সায়েম স্পোটিং ক্লাব, ছয়হারার মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আনছার উদ্দিন। খেলাটি পরিচালনা করেন আজহারুল ইসলাম আজাদ। উদ্বোধনী খেলায় ১-০ গোলে জয় পায় সায়েম স্পোটিং ক্লাব, ছয়হারা।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদল নেতা সিরাজুল আলম, শিব্বির আহমদ, সাদ্দাম রেজা, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুবদল নেতা ফটিক চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদ হোসেন ইমন, ইমাদ উদ্দিন, সাদিকুর রহমান, দেবু দাশ, জায়েদ আলম, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, রিজুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা ৩২ টি দল অংশগ্রহণ করে। খেলায় প্রথম পুরষ্কার হিসেবে থাকছে একটি মিনি ফ্রিজ, দ্বিতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি ২১ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি মোবাইল ফোন।