মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় জাদুর খেলা প্রদর্শন করা হয়েছে।
সোমবার সকাল থেকে তিন অধিবেশনের মধ্য দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটি। প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত, পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচির শুভারম্ভ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল ইসলাম লালন।

অনুষ্ঠানের সভাপতির পরিচালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী ফরমান উদ্দিন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, সাংবাদিক আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, অভিভাবক জাহাঙ্গীর আলম, নাছির আহমদ, জহিরুল ইসলাম, শিক্ষক ছাদিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক আবদুল কাদির, আমির হোসেন, সিজিল আহমদ রনি, আবু সাঈদ, জসিম উদ্দিন, শফিক মিয়া, বিদ্যালয়টির অধ্যক্ষ রাবেয়া খাতুনসহ অন্যান্য শিক্ষক—শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বিভিন্ন শ্রেণির কোমলমতি শিশুরা ছড়া-কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়াও ম্যাজিকম্যান সোনাই রাম রবি দাসের আকর্ষণীয় জাদুর খেলাও উপভোগ করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানমালান তৃতীয় ও শেষ অধিবেশনে মেধা তালিকায় স্থান করে নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা।


