শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে কর্মী সভা করেছেন ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের বড়মোহা মাদ্রাসা মাঠে এই কর্মী সভা করেন তারা।
কর্মী সভায় সভাপতিত্ব করেন- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জায়গীরদার। বিএনপি নেতা বুলবুল আমিন ও যুবদল নেতা লিটন মেম্বারের যৌথ পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, বিএনপি নেতা নূরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা জিতু মিয়া, পালিশ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চন্দন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়সল, যুবদল নেতা সৈয়দ আলম, এমরান হোসেন, পশ্চিম বীরগাঁও প্রজন্মদলের সভাপতি গোলাম মোস্তফা ও ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া।
এসময় পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, প্রজন্মদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


