মহান বিজয় দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। দিবসটিকে উপলক্ষ করে সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাসহ প্রশাসনকে সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্থাটির বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। পরে দুপুর ১২টায় ডুংরিয়া শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন করে বিজ। প্রতিযোগিতা শেষে দুপুড় দেড়টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল তাহিদ। ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক সামিউল কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, বিজ শান্তিগঞ্জের প্রোগ্রাম অফিসার নীলু কান্ত পাল, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য কর্মী জেসমিতা সূত্রধর।

এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কয়েছ মিয়া, শিক্ষিকা তাছলিমা আক্তার, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, সহকারি শিক্ষিকা বিথী রানী দাস, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম, সহকারি শিক্ষিকা সুজিনা বেগম, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতি সূত্রধর, সহকারি শিক্ষিকা সালাতুন বেগম, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিখা সূত্রধর, চুরখাই প্রসন্নকুমার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, সহকারি শিক্ষিকা কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী তালুকদার, সহকারি শিক্ষিকা শেলী পাল, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি বেগম ও সহকারি শিক্ষিকা সুখী রানী পাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হুসনে আরা বেগম ও পবিত্র গীতা পাঠ করেন- ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিন্টু সূত্রধর।


