শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগরের মা খোদেজা খানম বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তাঁর বয়স ছিলো ৮২ বছর। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম খোদেজা।
মরহুমার নামাজে জানাজা আজ বিকাল সাড়ে ৪টায় নিজ গ্রাম শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়হারা বাঘেরকোনার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
মায়ের মৃত্যু শোকে ন্যুব্জ খোদেজা খানমের সন্তানেরা। মাতৃ শোকে কাতর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর বলেন, এতোদিন মা ছিলেন, ঘরে ফিরে অসুস্থ্য হলেও মা’কে মা ডাকতে পেরেছি। অসুস্থ্য হলে সেবা করতে পেরেছি। যার মা নাই তার দুনিয়া অন্ধকার। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সাগর খাঁনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর রাজনৈতিক কর্মীরা। শোক প্রকাশ করেছেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, প্রাক্তন ইউপি সদস্য আবদাল মিয়া, জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি নেতা শাহীন আহমদ, মাস্টার শফিকুল ইসলাম, খলিলুর রহমান খলিল ও শান্তিগঞ্জ ওলামা দলের সভাপতি সজীব আহমদ।
এ ছাড়াও রওশন খান সাগরের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, শ্রমিকদল, প্রজন্মদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


