সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রবীণ মুরব্বি নরেশ দাশ। ইউপি সদস্য আতিকুর রহমান আতিকের পরিচালনায় বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সংবর্ধিত ব্যক্তি আশীষ কুমার চক্রবর্তী, শালিস ব্যক্তিত্ব সাজিদুর রহমান, পশ্চিমপাড়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আতিকুল হক, সমাজকর্মী মফিজুর রহমান, জাবেদ নূর, গণমাধ্যমকর্মী ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী- তোফাজ্জল হোসেন, আবদুল আলীম, রিপন আহমদ, রাজন দাশ ও তারাজুল হক রাসেল।
এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ মুরব্বি আয়ুব উদ্দিন বুদ্ধি, জমিরুল হক জম্মু, ইউপি সদস্য ফজলুল হাসান, ফজর আলী, লুৎফুর রহনান, জলিল মিয়া, অনিল দাস, কয়ছর রহমান, কবির মিয়া, আবু মিয়া, বাদল দাস, বিপ্রেশ ভট্টাচার্য, ইয়াহিয়া মিয়া, শের আমীন, সাইফুল ইসলাম, শহিদ মিয়া, দুলু দাস, শহিবুর রহমান, মানিক উল্লাহ ও মাও. হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাজুদ আলী ও পবিত্র গীতাপাঠ করেন সঞ্জিত চক্রবর্তী।