কয়ছর এম আহমদকে ফুলেল শুভেচ্ছা জানালো মোটর চালক দল
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদকে ফুললে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী মোটর চালকদলের সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই শুভেচ্ছা জানান সংগঠনটির জেলা শাখা সভাপতি নজরুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুল হক নুরুলের পরিচালনায় সভায় বক্তব্য রেখেছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোতালেব খাঁন, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, অ্যাড. শেরেনুর আলী, আকবর আলী, নাদির আহমদ, আশিকুর রহমান আশিক, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম সাজু, সেলিম উদ্দিন, আ. ত. ম. মিছবাহ, রেজাউল হক, অ্যাড. আব্দুল হক, আসিনুল হক, ব্যারিস্টার আনোয়ার হোসেন, সৈয়দ তিতুমীর, আব্দুর রহমান, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. তারেক মিয়া, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারসহ যুক্তরাজ্যে থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের মূল পর্ব শুরুর আগে অন্যান্য সংগঠনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতারা ফুল দিয়ে বরণ করেন নেন।


