মরহুম ইছহাক আলীর মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪ 457 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি, ব্যবসায়ী ইছহাক আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন তাঁর পরিবার। মঙ্গলবার দুপুর ২টায়  ইউনিয়নের রায়পুর ফকিরবাড়ি গ্রামে তাঁর নিজ বাড়িতেই এই আয়োজন করা হয়। 
মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন মরহুম ইছহাক আলীর ছেলে জহিরুল ইসলাম জহির ও  বদরুল আলমসহ তার পরিবারের সদস্যরা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন- পাগলা বড় জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব মাও. রুহুল আমীন, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাও. আনোয়ার হোসেন, চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মোশাররফ হোসাইন ও পাগলা বড় জামে মসজিদের ইমাম হাফিজ মাও. লোকমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভী রুসমত আলী, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের মুয়াজ্জিন মাও. রিয়াজ উদ্দিন, শালিস ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির কাজী নূরুল হক, ব্যবসায়ী কামরুল ইসলাম শাহ জাহান, সোহেল তালুকদার, মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, যুবদল নেতা মাছুম আহমদ, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, আলাল হোসেন ও কুহিনূর রহমান নাহিদ প্রমুখ।
দোয়া শেষে জহিরুল ইসলাম জহির বলেন, আমার বাবা একজন সামাজিক মানুষ ছিলেন। অনেক মানুষের সাথে মিশতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে। আগেও চেয়েছি, এখনো ক্ষমা চাইছি। দয়া করে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর মন থেকে দোয়া করবেন আমাদের বাবাকে যেনো আল্লাহ রাব্বুল আ’লামিন জান্নাতের উঁচু মা’কাম দান করেন।