শান্তিগঞ্জের দরগাপাশায় বিএনপির কর্মী সভা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪ 432 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে কর্মী সভা করেছে ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের বাংলাবাজারে এই কর্মী সভা করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
কর্মী সভায় সভাপতিত্ব করেন- দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক জুনেদ আহমদ ফয়সলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মইন উদ্দিন সোহেল।
‘প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৬৯’র গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪ এর জুলাই বিপ্লব দেখেছি। ইতিহাস বলে, বিশেষ করে বাঙালিকে যত বেশি নির্যাতন করবেন তারা ততবেশি শক্তিশালী হবেন। প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলবেন। আওয়ামীলীগের ফ্যাসিস্ট হাসিনার সরকার মানুষকে অত্যাচার করেছে বেশি। ফলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিহাসে খুব কম স্বৈরশাসক এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, এক সপ্তাহে দেড় হাজার মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা। মাত্র তিন দিনে প্রায় ৫ হাজার আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের উপর ব্যবহার করেছিলো বিনা ভোটের এই সরকার।  তাই এদেশের ছাত্রজনতা তাদেরকে তাড়িয়ে দিয়েছে।’
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ।

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক  জিয়াউর রহমান জিয়া, তোফায়েল আহমদ, আবুল খয়ের, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক লেবু মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সিতু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুয়েব আহমদ, সদস্য সাজ্জাদ মিয়া, উপজেলা যুবদল নেতা জগলু মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমদ আলী, সহ-সভাপতি ও দরগাপাশা ইউপি সদস্য মাসুক আলী, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক রহুল আমীন, উপজেলা উলামা দলের সভাপতি সজীব আহমদ, সাধারণ সম্পাদক সালহ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, এইচ এম নাছির আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও জয়কলস ইউপি সদস্য লিটন মিয়া, যুগ্ম-আহ্বায়ক সোয়েব আহমদ, ছাত্রদল নেতা মানছুর আহমদ, আবু সাঈদ, উপজেলা প্রজন্ম দলের সভাপতি জাকার উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি রুমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক আবুল কালাম, বিএনপির নেতা হুমায়ুন পাঠান, পাথারিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফখর উদ্দিন কানুশাহ, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আয়াজুল ইসলাম, বকুল মিয়া, সমুজ মিয়া, সুন্দর আলী, মুকিত মিয়া, জায়েদ খাঁন আফাজ উদ্দিন, আবদুল কবির,  মোতালিব মিয়া, নূর মিয়া, গুলজার মিয়া, ডা: জিল্লুর রহমান, দেলোয়ার হোসেন ফটিক, হাফিজ আনোয়ার, মো: লুৎফুর রহমান, বাহার মিয়া, কতুব মিয়া, আলাউর রাহমান, ইমামুল হক, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান, শাহ আলম, ইউনুস খাঁন, নেছার আহমদ, কবির মিয়া, চান মিয়া, কবির মিয়া, আবদাল মিয়া, সারোয়ার হোসেন, জুনেল মিয়া, কামরুল ইসলাম, ছাত্র দল নেতা মো. মহসিন, সারোয়ার আহমদ, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম , সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, দরগাপাশা ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি রাকিদ মিয়া, সাধারণ সম্পাদক মুহিম মিয়া ও সাংগঠনিক সম্পাদক তুহিন মিয়াসহ উপজেলা ও দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, উলামা দল, প্রজন্মদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।