শান্তিগঞ্জের দরগাপাশায় সীরাত মাহফিল ও গজল সন্ধ্যা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন উলামা ঐক্য পরিষদের অভিষেক উপলক্ষে সীরাত মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের ভমবমি বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দরগাপাশা উলামা ঐক্য পরিষদ। মহতি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও. সুহাইল আহমদ।
মাও. জাকারিয়া মাহবুব ,আবদুর রহমান জামী ও ফখরুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুশফিকুর রহমান। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন আহমদ আব্দুল্লাহ, মাসুম বিল্লাহ, সায়নান সায়েম, আকরাম বিন বাহার, আহমদ উসমান, আফসার উদ্দিন ও ফাহিম আব্দুল্লাহ।

সীরাত বিষয়ে আলোচনা করেন- মাও.সাদিকুর রাহমান, মাও.জাহিরুল ইসলাম, মুফতি যাকারিয়া বিন কামাল, মাও. আবদুল ওয়াদুদ নোমান, মাও. সাইফুল ইসলাম, মাও. মাহবুব সালমান, মাও. আহমদ কবির আমিনী, মাও. তোফায়েল আহমদ কামরান, মাও. শুয়াইব আহমদ আরিফী। অভিষেক অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন- মাও. আমজাদ হোসাইন, মাও. ইলিয়াস আহমদ, মাও. আজিজুর রহমান, সাংবাদিক ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।
এসময় উলামা ঐক্য পরিষদের আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখেন দরগাপাশা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাও.আজীর উদ্দীন। পরিষদের সভাপতি মাও. আবদুল হামিদের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


