পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪ 298 views
শেয়ার করুন

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করেছেন শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। বুধবার সকাল ১১টা প্রতিষ্ঠানটির সভাকক্ষে দশম শ্রেণির ক শাখার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে এই সমাবেশ করেন তারা। আগামী অক্টোবরে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপস্থাপনা করছেন প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী। কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-  সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফয়জুল বারী, সিনিয়র শিক্ষক মুহম্মদ শাহ জাহান, মৃদুল চন্দ্র তালুকদার, মো. আলা উদ্দিন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় চন্দ্র চন্দ, ব্যবসায়ী মাহমুদ আনোয়ার দিপু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত রায়।

অভিভাবক পক্ষের হয়ে বক্তব্য রাখছেন ঢাবিয়ান সুদীপ্ত রায়।

এসময় উপস্থিত ছিলেন- অভিভাবক সুলতান মিয়া, সুকান্ত রুদ্র পাল, আনোয়ার হোসেন, নিখিল দাশ, দিলীপ দাশ, সন্দীপ কুমার পাল, ফয়ছল আহমদ, হেনা বেগম, রবি ফুল, শাহেনা আক্তার জেনিস, নূর জাহান, শ্রীমতি রুদ্র পাল, শিবানী সূত্রধর, সীমা সূত্রধর, বাবলী রানী দেবী, শান্তি রুদ্র পাল, লতিফা ইয়াছিন, রুপিয়া বেগম, বাবুল মিয়া, সাব্বির আহমদ, রুমেল আহমদ, মোশাহিদ আলী, শাকিল হক, নাঈম উদ্দিন, টনি শাহ, পল্লব দেবনাথ ও মোজাম্মেল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার দশম শ্রেণির খ শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সকাল ১১টায় দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন প্রতিষ্ঠান প্রধান।