সুনামগঞ্জ জেলা মোটর চালকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪ 435 views
শেয়ার করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালকদলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা মোটর চালকদল। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ২টায় জেলা বিএনপির কার্যালয়ে এসব অনুষ্ঠানসূচি পালন করেন জেলা মোটর চালকদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মোটর চালকদলের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজু। জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদের  পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের নামে দেশটাকে লুটেপুটে খেয়েছে আওয়ামী লুটেরার দল। আজ দেশ বন্যার পানিতে ভাসছে। তাদের দুর্নীতির কুফল দেশের সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। ফেনী, কুমিল্লা, হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলা আজ ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছে। শেখ হাসিনার এতো উন্নয়ন আজ কোথায় গেলো? শেখ হাসিনা ও তার দোসররা যে লুটপাট আর হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার এই বাংলার মাটিতে দেখতে চায় এদেশের জনগণ। শেখ হাসিনার ফাঁসি চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, জেলা যুবদল নেতা ইকবাল হোসেইন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা চালকদল নেতা সুমন মিয়া, হেলাল আহমেদ, তৈয়বুর রহমান, শহীদ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা চালকদলের নেতা, মোহাম্মদ আলম, আবদুল জলিল, ইমাদ উদ্দিন, আরফান আহমদ, রুয়েল মিয়া, মইন উদ্দিন, আরশ আলী, আংগুর মিয়া ,কাহার উদ্দিন, এমরান হোসেন, তাছবির মিয়া, সোহাগ মিয়া, পাভেল আহমদ, মইনুল ইসলাম, লুৎফর রহমান, মারুফ আহমদ, আরছব আলী, নয়ন মিয়া, রায়হান উদ্দিন, মাহফুজ আহমদ, সাফওয়ান আহমদ, কাউছার আহমদ, হোসাইন আহমদ,  ইমাজ উদ্দিন, জীবন আহমদ, জুলহাস মিয়া, জলিল মিয়া, শাহীন রহমান, সাইফুর রহমান, সাইদুল ইসলাম, মোহাম্মদ আবুবকর, সুমন মিয়া, মিজান আহমদ, মুহিন মিয়া, শেবুল মিয়া, সাজন আহমদ, আসলাম আহমদ, মুন্না মিয়া,  জিয়া উদ্দিন, দিরাই উপজেলা চালকদল নেতা,
আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, ফয়েজ আহমেদ, হেলাল আহমেদ ও তৌহিদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা। পরে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন
মাও. হেলাল আহমেদ।