শান্তিগঞ্জে মটর চালক দলের বিক্ষোভ মিছিল ও সভা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪ 352 views
শেয়ার করুন
আওয়ামীলীগের নৈরাজ্য, লুটপাটে জড়িত মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সভা করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালকদল সুনামগঞ্জ জেলা শাখা ও শান্তিগঞ্জ উপজেলা কমিটি। বুধবার বিকাল ৪টায় উপজেলার গণিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সভা করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন- পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফখর উদ্দিন কনুশাহ্। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি নজরুল ইসলাম রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা চালক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক শাহ, আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাছির ও শান্তিগঞ্জ উপজেলা কমিটি আহ্বায়ক হেলাল আহমেদ।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- শহিদ মিয়া, মোহাম্মদ আলম, আবদুল জলিল, ইমাদ উদ্দিন, ইমাদ মিয়া, জহুরুল ইসলাম, রুয়েল আহমদ, ছাফওয়ান আহমদ, মুজিবুর রহমান, এখলাছ মিয়া, ইকবাল হোসেন, মাইন উদ্দিন, জাহাঙ্গীর আলম, আরফান নূর, আহমেদ আতর, নুরুল হক, এবাদুল, শিব্বির আহমদ ,আবীর হোসেন,  সাইফুর রহমান ,তাজকির, হুমায়ুন আহমদ, এমরান হোসেন ও সালমান আহমেদ প্রমুখ।
সভার আগে গণিগঞ্জ বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় শেখ হাসিনার ও তার সময়ের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে নানান শ্লোগান দেন তারা।