দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির প্রচার সম্পাদক অপু দেবনাথের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী, সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক আবু সুফিয়ান, মাও. নিজাম উদ্দিন খান, জয়কলস উজানীগাঁও রসিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদ আলী, সাংবাদিক ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সাধারণ সম্পাদক এহসান আহমেদ, সংগঠনের সদস্য সন্তোষ পাল, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাকওয়া রহমান ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ইমাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সহ-সভাপতি এনামুল হক হৃদয়, অর্থ সম্পাদক নাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী নোমান, সদস্য- নাঈম মিয়া, মঞ্জুরুল ইসলাম অনিক, আজিজুল হক মোয়াজ, মিলন মিয়া, রফিকুল ইসলাম, অলক শর্মা, এমরান হক, বিশাল দাস, নিমন দেব, মেহেদি হাসান, শাকিল হক, রাজু পাল, সাদিক মিয়া, রাজন পাল ও রাইজিং সান কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ।