রওশন খাঁন সাগরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪ 554 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নসহ উপজেলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খাঁন সাগর। এক সংবাদ বার্তায় এই শুভেচ্ছা  পাঠিয়েছেন তিনি।

সাগর খাঁন বলেন, ভয়াবহ কালবৈশাখী ঝড়ে দরগাপাশা, পশ্চিম পাগলা, জয়কলস ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের মনে কষ্ট থাকা স্বত্বেও আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। বাস্তবতা মেনে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর খুশির বারতা নিয়ে আসে এ ঈদ। এই আনন্দ আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক।