শান্তিগঞ্জে মাহী ট্রেডার্সের ইফতার মাহফিল

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ 266 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স মাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি মো. দুদু মিয়া। শনিবার সন্ধ্যায় বাজারের ব্রিজের পূর্বপাড়ে এলাহী সুপার মার্কেটের সামনের মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- মেমার্স এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাজ্জিল হোসেন চৌধুরী, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, প্রাক্তন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রমিক নেতা বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ী ওয়াতিবুর রহমান, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন, ব্যবসায়ী আওলাদ হোসেন, মো. শাকির উদ্দিন, আনোয়ার রেজা লাল, জসিম উদ্দিন, ছৈয়দুল হক,  ফারুক মিয়া, ফরিদ মিয়া, সাংবাদিক জামিউল ইসলাম তুরান, ইয়াকুব শাহরিয়ার ও দুদু মিয়ার পুত্র রুহুল আমীন মাহী প্রমুখ।
ইফতার পরবর্তীতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব শায়খ মাও. জামাল উদ্দিন ও পাগলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমীন।