পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আরব আলী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, মৌমিতা ভট্টাচার্য্য, মো. শের জাহান, ইয়াকুব শাহরিয়ার, সিনিয়র শিক্ষক মুহম্মদ শাহজাহান, রুবী রানী তালুকদার, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, বদরুজ্জামান খাঁন, রিকন চন্দ্র দাশ, হেলাল আহমদ, জজ মিয়া, মো. আলা উদ্দিন, শতরূপা চক্রবর্তী, মাও. তাজুল ইসলাম, শিউলী বেগম, মো. মাসুদুল ইসলাম, নন্দিতা দে, অপু পাল।


