শান্তিগঞ্জে ব্যবসায়ী সিরাজ মিয়ার ইফতার মাহফিল

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪ 419 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ইফতার মাহফিল করেছেন পাগলা বাজারের ব্যবসায়ী, ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. সিরাজ মিয়া। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হযরত আবুবকর (র.) নূরানি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন- আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, মুরব্বি মো. আবদুন নূর, মিয়াফর আলী, খালিক মিয়া, জাহিন মিয়া, ব্যবসায়ী মো. সুরুজ আলী, আরব আলী, মো. শাহ আলম, আবদুন নূর সাদ্দক, গোলাম জিলানী ফারুক, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেন, সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া ও সাজাই মিয়াসহ শতাধিক মানুষ।
ব্যবসায়ী মো. সিরাজ মিয়া বলেন, আমি প্রতি বছর এ ইফতারের আয়োজন করি। ছওয়াব পাওয়ার আশায় আমার এ আয়োজন। সবাইকে দাওয়াত করি। এসব কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি আমার সন্তানদেরও বলে যাবো, যদি আমি না থাকি তারা যেনো তাদের সামর্থ্য অনুযায়ী এমন ভালো কাজ চালিয়ে যায়।