লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ 331 views
শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক::

ইংল্যান্ডের লন্ডন শহরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ সেন্টার লন্ডন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি। মঙ্গলবার বাংলাদেশ সেন্টারের নিজস্ব ভবনে এসব কর্মসূচি পালন করা কয়।

দুই পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের সহ-সভাপতি মো. তফজ্জুল মিয়া। সংগঠনটির সধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাবেক সহ-সভাপতি ও কমিউনিটি নেতা শাহনুর খান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মানিক মিয়া, সাবেক সহ-সভাপতি সামছুল ইসলাম সেলিম, বর্তমান কমিটির ভাইস-চেয়ারম্যান গুলনাহার খান, মামুন রশিদ, এনায়েত খান, চিফ ট্রেজারার শিব্বির আহমদ, জয়েন ট্রেজারার সাদ চৌধুরী, সোহেল রহমান, আজীবন সদস্য ও বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক ময়নুল হক, দিলয়ার হোসেন, কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, রুহুল আমিন, রেজাউল হায়দার রাজু , ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও মুকিত খান মুক্তা।

আলোচনা সভার আগে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কাজ শুরু করা হয়।

বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘ইংরেজি ভাষার পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা গুরুত্বসহকারে শিখাতে হবে। বাংলাদেশ সেন্টার সে লক্ষ্যে কাজ করছে। অচিরেই সেন্টারের নতুন পদক্ষেপ ঘোষনা করা হবে।’ দ্বিতীয় পর্বে ছিলো কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক ফকরুল আম্বিয়া। আবৃত্তি করেন, নাট্য ও সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ ও ফকরুল আম্ভিয়া। গান পরিবেশন করেন শিল্পী বিনায়েক জয় দেব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বাংলাদেশ সেন্টারের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।