শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার দিনব্যাপী এ উপজেলার শান্তিগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচি পালন করে বেসরকারি এ সংস্থাটি। পরে বিকাল ৪টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি) মো. কামরুজ্জামান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার।
এর আগে সকার ১০টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
এসময় উপস্থিত ছিলেন- চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি রাসী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, মাহমুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিজ নিয়ন্ত্রিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


