বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পশ্চিম পাগলা ইউনিয়নে একটি বালিকা বিদ্যালয়ের কথা তুলে ধরে তিনি বলেন, পশ্চিম পাগলা ইউনিয়নে আরেকটি বালিকা বিদ্যালয় দরকার। নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন আপনারা উদ্যোগ নেন, আমি সব ধরণের সহযোগিতা করবো। পাগলা স্কুলেও কোনো টিনশেড বিল্ডিং থাকবে না। আমি অনেক কাজ করাবো। অনেক কাজ নিয়ে আসবো। মন্ত্রীত্ব না থাকলেও উন্নয়ন কাজ থেমে থাকবে না। আপনাদের সকলের সহযোগিতা চাই।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাপতি সুকান্ত সাহা। প্রতিষ্ঠানটির প্রভাষক মৌমিতা ভট্টাচার্য্য, সুমন কান্তি দাশ ও সহকারি শিক্ষক সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি আবদুল হেকিম, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজি তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহ-সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী, শান্তিগঞ্জ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শওকতুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ছৈয়দুর রহমান, মকবুল হোসেন ও জয়নাল আবেদীন।
এ ছাড়াও দিন ব্যাপী এ অনুষ্ঠানে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।