পাগলায় আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪ 346 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় আইএফআইসি ব্যাংকের পাগলা বাজার শাখায় প্রতিবেশী উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২টা থেকে দিনব্যাপী আমন্ত্রিত অতিথিবৃন্দকে হাতে তৈরি গ্রামীণ পিঠা দিয়ে আপ্যায়ণ ব্যাংক কর্তৃপক্ষ। ব্যতিক্রমে এ আয়োজন নজর কেড়েছে উৎসবে উপস্থিত সকলের।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, বছরের নানান উৎসব পার্বণে গ্রাহকদের সেবায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে দেশের সর্ববৃহৎ ব্যাংক আইএফআইসি। গত বছরের অক্টোবর মাস থেকে পাগলা বাজারে নতুন শাখা খুলেছে ব্যাংকটি। সারা দেশের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে এ শাখায়ও বছরের বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হবে।
প্রতিবেশী উৎসবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি আবদুল হেকিম, সহ-সভাপতি তেরাব আলী, ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য হাজি কমর উদ্দিন, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ব্যবসায়ী সুফি মিয়া, দুদু মিয়া, মো. শাহ আলম, আইএফআইসি ব্যাংক, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হোসাইন খান, ব্যাংকটির পাগলা বাজার শাখার অফিসার ইন চার্জ মো. জুনাইদ আল হাবিব, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক বদরুজ্জামান খাঁন, মো. হেলাল আহমদ, রিকন চন্দ্র দাশ, জজ মিয়া, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, ব্যবসায়ী জমির হোসেন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমেদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।