নোয়াখালী বাজার মোবাইল সার্ভিসিং টেকনেশিয়ান কমিটির আত্মপ্রকাশ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪ 664 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় দুই বছর মেয়াদি একটি মোবাইল সার্ভিসিং কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটির নাম নোয়াখালী বাজার মোবাইল সার্ভিসিং টেকনেশিয়ান কমিটি। শুক্রবার বিকাল ২টায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর আগে ১লা জানুয়ারি ৭ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক এ কমিটির অনুমোদন দেন নোয়াখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান রুকন ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি মো. আবুল খয়ের, সাধারণ সম্পাদক মো. সোহাগ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ দ্বীপ চক্রবর্তী, সদস্য মো. জিলাল আহমেদ, আহমদ আলী ও মো. ছাব্বির আহমদ।