‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- প্রতিপাদ্যকে সামনে রেখে পশ্চিম পাগলা ইউনিয়ন ও আশপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০২২ সালে যাত্রা শুরু করেছিলো বর্ণমালা একাডেমি। ইউনিয়নের দেববাড়ী পয়েন্ট সংলগ্ন রুরাল ডেভেলপমেন্ট এন্ড হ্যাল্থ কেয়ার সেন্টারের পাশে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির নির্দেশনা থাকায় পশ্চিম পাগলা ইউনিয়ন ও আশপাশের এলাকায় অনেক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পায়নি। এলাকায় আর কোনো মাধ্যমিক স্কুল না থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে৷ এসব শিক্ষার্থীর কথা মাথায় রেখে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্ণমালা একাডেমি কর্তৃপক্ষ। ইতোমধ্যে ভর্তি কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি দোলন দেবনাথ বলেন, এলাকার একজন শিক্ষার্থীও যেনো ঝরে না পড়ে সেদিক বিবেচনা করে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে আমরা ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিচ্ছি।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য শুভ পাল বলেন, ভর্তি সংক্রান্ত এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। বর্তমান কারিকুলামের আলোকে শিক্ষার্থীদে রকে দক্ষ জনশক্তি ও সুনাগরিক হিসবে গড়ে তুলার চেষ্টা করবে বর্ণমালা একাডেমি।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য কংকন দাশ বলেন, সরকারি সকল বই কিছু দিনের মধ্যেই পেয়ে যাবো বলে আশা করছি। আপনারা (অভিভাবকরা) নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বর্ণমালায় ভর্তি করতে পারেন। আপনাদের সকলের দোয়া ও আশির্বাদে আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।
ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে 01738 907266 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান বর্ণমালা কর্তৃপক্ষ।


