পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ। শুক্রবার রাত ৮টায় পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা করে তারা। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হক। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মঞ্জু, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেনসহ জেলা উপজেলার আরও অন্যান্য নেতৃবৃন্দ।
জৌলুশপূর্ণ এ পখসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পশ্চিম পাগলা ইউনিয়ন কৃষক লীগেন অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
সন্ধ্যা সাড়ে ৭টায় পথসভায় যোগদানের উদ্দেশ্যে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল নিয়ে বের হয় সংগঠনটি। শত্রুমর্দন বাঘেরকোনার সামন থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় পাগলা বাজারের সভামঞ্চে।
মিছিলে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল গনি ভান্ডারী, জয়ন্ত তালুকদার পুল্টন, মাজহারুল ইসলাম মঈনুল, ফরিদ আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আমির আলী, সহ-সভাপতি আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক বিভাস দে, ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মছলম আলী, ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মখজ্জুল আলী, সাধারণ সম্পাদক খেললুছ মিয়া, ৩ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বাছির আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি পবিত্র সূত্রধর, সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ফিরিজ আলী, সাধারণ সম্পাদক রবিউল হক ৮ নং ওয়ার্ডের রফিকুল হক ও আশাব উদ্দিন প্রমুখ।


