পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ। শুক্রবার রাত ৮টায় পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা করে তারা। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হক। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মঞ্জু, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেনসহ জেলা উপজেলার আরও অন্যান্য নেতৃবৃন্দ।
জৌলুশপূর্ণ এ পথসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে জাতীয় শ্রমিক লীগ পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
সন্ধ্যা সাড়ে ৭টায় সভায় যোগদানের উদ্দেশ্যে কান্দিগাঁও গলি থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল নিয়ে বের হয় সংগঠনটি। কান্দিগাঁও গলি ও বাজারের ব্রিজের পূর্বপাড় ঘুরে সভা মঞ্চে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগ পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আবদুল কাইয়ুম, সহ-সভাপতি মনর আলী, সুর উদ্দিন, আলা উদ্দিন, মকছদ আলী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্, রুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক রুশন আলী, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আজিজ আহমদ, সালা উদ্দিন বাবলু, আলী হোসেন, আল-আমিন, মাছুম আহমদ, জলিল মিয়া, রাজন মিয়া, আলী রাজ, সুরুজ আলী ও গিয়াস উদ্দিন প্রমুখ।


