তথাকথিত আনন্দোলে ব্যর্থ বিএনপি ভোট বানচাল করতে চায়: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩ 421 views
শেয়ার করুন
বিএনপি একটি রাজনৈতিকদল। আমরা তাদেরকে সম্মান জানাই। আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের পথে ছিলো। কিন্তু সম্প্রতি তারা আমাদের জাতীর সামনে বেআইনী করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তারা বলছে, আমরা যেনো নির্বাচনে না যাই। তারা নির্বাচন প্রতিহত করবে। তারা বলছে ৭ জানুয়ারি কেউ যেনো ভোটে না যায়। আমরা মনে করি, সকলে মনে করে এটি একটি গর্হিত কাজ। অসাংবিধানিক কাজ। দেশ আমাদের, এদেশ চলবে আমাদের সংবিধান ও আইন অনুযায়ী। আমাদের মাঝে যদি কোনো সমস্যা থাকে ভোটের মাধ্যমে তার সমাধান করবে আমাদের জনগণ। আমরা ঠিক বুঝিনা, গত দু’বছর ধরে বিএনপি তথাকথিত আন্দোলনের নামে কী সব করে। মানুষকে জাগাতে না পেরে বড় বড় দেশের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। এসবে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভোট বানচাল করতে চ্যালেঞ্জ দিয়েছে। আমরা এ চ্যালেঞ্জের জবাব দিবো ভোটের মাধ্যমে। আপনারা সবাই ৭ তারিখ ভোটে যাবেন সেই প্রত্যাশা করি। 
শুক্রবার রাত ৮টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামীলীগ কৃষক, তাঁতী, গ্রামীণ মানুষের দল, মহিলাদের ভাগ্যোন্নয়নের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর, সুনামগঞ্জের কাজ দেখলে খুবই সহযোগিতা করেন। গোপালগঞ্জ ও সুনামগঞ্জকে সমান চোখে দেখেন প্রধানমন্ত্রী। গত ১৫ বছরে সুনামগঞ্জের দৃশ্য বদলে গেছে। আরো বদলাবে। সুনামগঞ্জে বিমান বন্দরের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। রেল, বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা ইনস্টিটিউট, বিটাক, মেডিকেলসহ অনেক শিক্ষা ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপিত হচ্ছে এ জেলায়। শেখ হাসিনা আন্তরিক না থাকলে আমি এসব কাজ করতে পারতাম না। আমার আরো অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আপনারা সুযোগ দিলে সেই কাজগুলো সমাপ্ত করতে চাই।
পাগলা বাজারের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হক। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মঞ্জু, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন, আ.লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেন ও গীতা পাঠ করেন  সনজিত চক্রবর্তী।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মটরশ্রমিক লীগ, ঐক্য সমবায় রিক্সা সমিতিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।