ট্যালেন্টপুলে মান্নানবৃত্তি পেয়েছে বর্ণমালার দু’জন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে (প্রথম গ্রেডে) বৃত্তি লাভ করেছেন বর্ণমালা একাডেমির দুই কৃতি শিক্ষার্থী। ২৭ ডিসেম্বর বুধবারে প্রকাশিত ফলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারদিন আরিয়ান আদি ও তারেকুজ্জামান নাহিদ। তারা দু’জনই পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা।
ফারদিন আরিয়ান আদি ইউনিয়নের শত্রুমর্দন মুসলিমপাড়া গ্রামের মাল্টা প্রবাসী মো. শামীম আহমদ ও গৃহিনী ফারজানা আক্তার মাহী দম্পতির ছেলে। তারেকুজ্জামান নাহিদ একই ইউনিয়নের শত্রুমর্দন সাতগাঁও বাড়ি গ্রামের বাসিন্দা, পাগলা বাজারের ব্যবসায়ী সাব্বির আহমদ ও সেলিনা বেগম দম্পতির সন্তান। এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দু’জনেই শিক্ষক ও অভিভাবকগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা তাদের মাঝে।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি দোলন দেবনাথ, সদস্য শুভ পাল ও কংকন দাশ সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন হিসেবে এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা খুবই সন্তুষ্ট। এ ফলাফলের জন্য একাডেমির সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সুষ্ঠু দিক নির্দেশনায় শিক্ষার্থীরা এমন ফলাফল অর্জন করতে পেরেছে। আমরা আমাদের সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো৷ সকলের সহযোগিতা কামনা করছি।


