ছাত্রদল নেতাদের গ্রেফতারে কাজী ইকবাল হোসেনের নিন্দা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর মঙ্গলবার হরতাল সমর্থনে পিকেটিং করার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোহাম্মদ তারেককে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে গ্রেফতার করায় এক লিখিত বক্তব্যের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও টাওয়ার হ্যামলেট’স বিএনপির সভাপতি কাজি ইকবাল হোসেন দেলোয়ার।

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন দেলোয়ার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সরকারের সাথে ভিন্ন মত পোষণ করা একজন মানুষের সাংবিধানিক অধিকার তেমনি মিছিল মিটিং করাও তার রাজনৈতিক অধিকার। মিছিল-পিকেটিং থেকে এভাবে বিএনপির নেতাদের গ্রেফতার নিন্দনীয় ঘটনা৷ এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সেই সাথে দাবি জানাচ্ছি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোহাম্মদ তারেকসহ বিএনপির সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে।
অপর দিকে, পুলিশের হামলায় গুরুতর আহত হয় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শাহ ফরহাদ এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কাজী মিসবাহ। এ ঘটনারও তীব্র নিন্দা জানাই।
(প্রেস বিজ্ঞপ্তি)


