বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শান্তিগঞ্জে বিজের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩ 583 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুডেকশন সার্ভিসেস (বিজ)। শরিবার সকাল থেকে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করে বাংলাদেশে শিক্ষা বিস্তারে কাজ করা বেসরকারি এ সংস্থাটি।
সকাল ১০টায় প্রথমে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতি সৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করেন বিজ’র কর্মকর্তা ও শিক্ষকেরা। এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুসহ আরো অনেকে।
পরে, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন বিজ কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় বিজ পরিচালিত উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পীযুষ কান্তি দে।
বিজ পরিচালিত শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- পূর্ব পাগলা উচ্চ  বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতাউর রহমান, বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, মাহমুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ঝর্ণা বেগম।
বক্তব্যে বক্তারা বলেন, এ সরকার জনগণ ও শিক্ষার জন্য সর্বদা কাজ করে। আমরা সরকার বরাবরে একটি দাবি রাখছি, আমাদের উপজেলায় বিজ পরিচালিত ৭টি স্কুলকে যেনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ আরিফ, পবিত্র গীতা পাঠ করেন সহকারি শিক্ষক মিন্টু সূত্রধর।
এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ মুরব্বি তৈয়ব আলী, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইকবাল মিয়া, সহকারি শিক্ষক তাসলিমা বেগম, কয়েছ আহমদ, আসমা বেগম, শেলি পাল, সুষমা সূত্রধর, কল্পনা সূত্রধর, মমতাজ বেগম ও সুলতানা বেগম প্রমুখ।