শান্তিগঞ্জসহ বিদ্যুত থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩ 406 views
শেয়ার করুন

আগামীকাল শান্তিগঞ্জ উপজেলাসহ সুনামগঞ্জের ৭টি উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুত থাকবে না। সুনামগঞ্জ গ্রীডের আওতাধীন সুনামগঞ্জ সুইচিং স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে বিধায় এসব উপজেলায় বিদ্যুত বন্ধ থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি।

তারা জানায়, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলায় ৩৩কেভি লাইন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শান্তিগঞ্জে বিদ্যুৎ না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম নাদির হোসেন।