শান্তিগঞ্জের পাগলায় নৌকার পক্ষে উঠান বৈঠক

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩ 385 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষে উঠান বৈঠক করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ। সোমবার রাত ৯টায় ইউনিয়নের শত্রুমর্দন পালপাড়ায় জিতেন্দ্র দেবনাথের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন হোমিও চিকিৎসক রনজিত পাল রনো। 
পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালনের  পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি,  অর্থনীতিবিদ, মান্নানপুত্র সাদাত মান্নান অভি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, আ.লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, প্রবীণ আওয়ামীলীগ নেতা দ্বিজেন পাল ও সঞ্জয় দেবনাথ।

বক্তব্য রাখছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামীলীগ নেতা ধীরেন্দ্র পাল ধীরু, পল্লী চিকিৎসক সনজিত পাল মলয়, প্রবীণ আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য নিপেশ দে, শালিস ব্যক্তিত্ব ইস্কন্দর আলী, আ.লীগ নেতা ছৈয়দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট নূর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সদস্য আজাদুল হক আজাদ, প্রাক্তন ইউপি সদস্য মকবুল হোসেন, ক্ষিতিশ দেবনাথ, আ.লীগ নেতা ভৈরব সূত্রধর, আজিজুর রহমান, নিখিল দে, রনো পাল, বাদল পাল, রানা চক্রবর্তী, বচন মিয়া, দিলু নাথ, জয়নাল আবেদীন, হিরন পাল, জিতেন্দ্র দেবনাথ, আলেক মিয়া, যুবলীগ নেতা আফিজুর রহমান, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সদস্য সচিব মো. রাজন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা অসীম পাল, মো. কামাল হোসেন, আবদুল কাইয়ুম ও নিজাম উদ্দিন প্রমুখ।