শান্তিগঞ্জে বিএনপির মশাল মিছিল

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩ 394 views
শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধিতা করে শান্তিগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এ মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদের আদর্শে আদর্শিক নেতা কর্মীরা। মিছিলটিতে নেতৃত্বে দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফারুক আহমদ। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে, নির্দলীয় সরকার না দেওয়া হবে, বিএনপির মহাসচিবসহ সকল নেতাকর্মীর উপর থেকে মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবে না।