নৌকার সমর্থনে শান্তিগঞ্জের পাগলায় কর্মী সভা ও মিছিল

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩ 388 views
শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নৌকা মার্কায় বিজয়ী করতে কর্মী সভা ও সভা পরবর্তী মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ। সোমবার দিবাগত রাতে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এ সভা ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হকের কার্যালয়ে প্রথমে কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হক। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহ-সভাপতি সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজাসহ আরো অনেকে। পরে রাত সাড়ে ১১টায় পাগলা বাজার বাসস্ট্যান্ডে নৌকার সমর্থনে একটি মিছিল করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মো. ছৈয়দুল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজাদুল হক আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম মুজন, সাবেক সদস্য সচিব মো. রাজন হোসেন, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম,  মো. কামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান টাপু, মনিরুজ্জামান শিপুসহ আরো অনেকেই।