এবারও নৌকার মাঝি এম এ মান্নান, শান্তিগঞ্জ-পাগলায় পৃথক আনন্দ মিছিল
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ক্ষমতাসী দল আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। টানা চতুর্থ বারের মতো দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এম এ মান্নানকে মনোনিত করায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শান্তিগঞ্জ উপজেলা সদর ও পাগলা বাজারে পৃথকভ আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে মনোনয়ন ঘোষণা হওয়ার পর শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ি থেকে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নৌকার শ্লোগান দিতে দিতে উপজেলার গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হিজলবাড়িতে এসে মিলিত হয়। এসময় দল, নৌকা ও এম এ মান্নানের সমর্থনে গানে গানে মুখরিত ছিল হিজলবাড়ি প্রাঙ্গণ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি আবদুল হেকিম, সহ-সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, মাও. আবদুল কাইয়ুম, জ্যোতি ভূষন তালুকদার ঝন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ও পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. সহিদ মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পূর্ব পাগলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি রফিক খান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আলম, কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পাগলা বাজারে আনন্দ মিছিল
এদিকে, সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারেও আনন্দ মিছিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ ও দলটি সহযোগী অন্যান্য সংগঠন। সন্ধ্যা ৬টায় বাজারের হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের সামন থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে নের্তৃত্ব দেন পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নূরুল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন।
আনন্দ মিছিলে ব্যান্ড পার্টির তালে তালে নৌকার মিছিলে মুখরিত হয়ে উঠে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা সৈয়দুল ইসলাম, মো. শাহ আলম, আবদুল কাইয়ুম, লাল মিয়া, মকবুল হোসেন, যুবলীগ নেতা আজাদুল হক আজাদ, জাবেদ নূর, আফিজুর রহমান, রাহীম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও রিক্সা ঐক্য সমবায় সমিতির সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।


