‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়। শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এফআইভিডিবির সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সমবায় দিবস উপলক্ষে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘুরে এফআইভিডিবির সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। পরে, এই সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার। সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল।
এসময় বিভিন্ন সমবায়ী, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


