পাগলা বাজারে যাত্রা শুরু করেছে আইএফআইসি ব্যাংক

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩ 567 views
শেয়ার করুন

গ্রাম পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যাত্রা শুরু করেছে ১৩শ+ শাখার দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক। নতুন একটি উপশাখার কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু করেছে কমার্শিয়াল এ ব্যাংকটি।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাড়ে ফজলুর রহমান মার্কেটের দু’তলায় ব্যাংকটির উপশাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হোসাইন খাঁন।
আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার মার্কেটিং এন্ড সেল্স কর্মকর্তা পাপ্পু বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, আইএফআইসি ব্যাংক পাগলা বাজার শাখার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ আল হাবিব, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান।
এসময় উপস্থিত ছিলেন, পাগলা বাজারের ব্যবসায়ী মুজির মিয়া, হাবিবুর রহমান, মো. শাহআলম, প্রহল্লাদ দেবনাথ, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ মিয়া, সদস্য শাহিন মিয়া, তুয়েল আহমদ, ব্যবসায়ী মো. শাহআলম, দুদু মিয়া, মাছুম আহমদ, আব্দুন নুর, ফজলুর রহমান মার্কেটের স্বত্বাধিকারী সাইদুর রহমান নিশাত, বজলুর রহমান, জমির হোসাইন ও খলিলুর রহমান প্রমূখ।