২৮ তারিখ শান্তি সমাবেশের নামে নৈরাজ্য ও ২৯ তারিখ হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে এ মিছিল ও মিছিল পরবর্তী শান্তি সমাবেশ করে দলটি।
কর্মসূচির শুরুতে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নূরুল হকের কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে, এখানেই শান্তি সমাবেশ করে দলটি।

পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালনের বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগর সাবেক আহ্বায়ক মনছুর আলম সুজন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার।
এসময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


