শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এস এ সাগর

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩ 412 views
শেয়ার করুন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মণশ্রী ইউনিয়নসহ সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তর সিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ সদর উপজেলার জাতীয় যুব সংহতির সহ-সভাপতি এস এ সাগর।
এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি। সাগর বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রীতির ধারাবাহিকতায় পূণ্যভূমির সকলেই এ আনন্দ উৎসবের উদযাপন করবেন  বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমার ধর্ম আমার অস্তিত্ব, অন্য ধর্মকে সম্মান দেয়া আমাদের কর্তব্য। সে জন্য পূজায় সনাতন ধর্মালম্বীদের দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি জন্য প্রার্থনা করার আহবান জানান যুব সংহতির এ নেতা।