শান্তিগঞ্জে শেখ রাসেল দিবস পালন করেছে বিজ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩ 558 views
শেয়ার করুন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালন করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। দিবসটি উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করেছে সংস্থাটি। 
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংস্থার কর্মকর্তারা। এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন ও বিজ’র প্রোগ্রাম অফিসার নীলু কান্ত পাল ও শিবপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর দিবসটি উপলক্ষে সকাল ১১টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সংস্থাটি।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল তাহিদ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়কলস ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য তৈয়বুন নেছা, বিজ’র প্রোগ্রাম অফিসার নীলু কান্ত পাল, ও প্রবীন মুরব্বি রবীন্দ্র তালুকদার। এসময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।