বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শেখ রাসেলের জন্মদিন পালন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩ 426 views
শেয়ার করুন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। বুধবার দুপুর ১২টা থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটিকে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে বিশাল র‌্যালী করে প্রতিষ্ঠানটি। পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে এক আলোচনা সভা করা হয়। সব শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের স্ব রচিত কবিতা ও চিত্রাঙ্কন দিয়ে ‘শেখ রাসেলের জন্মদিবস’ শিরোনামে একটি দেয়ালিখা তৈরি করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ার ও ৭ম শ্রেণির শিক্ষার্থী বৃত্ত চৌধুরী। পরে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সহকারি সিনিয়র শিক্ষক মো. শাহ জাহান।
এসময় উপস্থিত ছিলেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মৌমিতা ভট্টাচার্য, শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, রাজীব রায়, সহকারি শিক্ষক মো. শাহ জাহান, মো. হেলাল আহমদ, মৃদুল চন্দ্র তালুকদার, রিকন চন্দ্র দাশ, মো. আলা উদ্দিন, মো. জজ মিয়া, মো. রেজুয়ানুল হক, মো. তকবীর হোসেন, আকিকুল ইসলাম আকিক, শতরূপা চক্রবর্তী, মাও  তাজুল ইসলাম, শিউলী আক্তার, মাসুদ আহমদ, নন্দিতা দে বাবলী ও অপু পাল প্রমুখ।
দেয়ালিখার সম্পাদনা করেন- একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। সহযোগি সম্পাদকের দায়িত্ব পালন করেন তুহিরা খাতুন অলি ও প্রমি পাল। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার, সামিয়া আক্তার, শামীমা আক্তার, পাপিয়া বেগম ও অনুশ্রী চক্রবর্তী।