লক্ষ্মীপুর ফোরাম ইউ এ ই এর উদ্যোগে ৩শতাধিক পরিবারকে ঈদ উপহার তুলে দিলেন সদর উপজেলা চেয়ারম্যান
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন লক্ষীপুর জেলার প্রবাসীদের সংগঠন লক্ষ্মীপুর ফোরাম সংযুক্ত আরব আমিরাত।
আজ (২২মে) শুক্রবার ১৩নং দিঘলী ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের হাজী আব্দুল হক ফোরকানিয়া মাদ্রাসা এবং ঈদগাহ প্রাঙ্গণে এই ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং লক্ষ্মীপুর ফোরাম ইউ এ ই এর প্রধান উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
লক্ষ্মীপুর ফোরাম ইউ এ ই এর সভাপতি ও বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এবং রাজাপুরের কৃতি সন্তান কামাল হোসাইন সুমনের সার্বিক তত্ত্বাবধানে ও ফোরামের উপদেষ্টা জাকির হোসেন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ফোরামের এর আরেক উপদেষ্টা ও কমল নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন বাপ্পি, লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, ১৩নং দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন।
আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন বিএসসি, প্রবীণ আওয়ামীলীগ নেতা আমিন উল্যাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি একেএম সালাহ উদ্দিন টিপু বলেনঃ লক্ষ্মীপুর ফোরাম ইউ এ ই সুখে দুখে সবসময় লক্ষ্মীপুর বাসীর পাশে ছিলো, আছে এবং থাকবে, আমাদেরকে প্রবাসীগনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
হাজী আব্দুল হক ফোরকানিয়া মাদরাসার সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাল মাষ্টার এর সুযোগ্য সন্তান ও অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন পলাশ বলেন, এবার সম্পূর্ন ব্যাতিক্রমী ভাবে ঈদ পালন করবে বাংলাদেশ তথা পুরো বিশ্বের মুসলিমগণ। করোনা ভাইরাস মহামারির কারনে পুরো বিশ্ব আজ স্থবির, এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে বাসাতেই সময় কাটাচ্ছে বেশির ভাগ মানুষ। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আপনারা সবাই সচেতন থাকুন , ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং সরকারের আইন যথাযথ ভাবে মেনে চলুন। পবিত্র ঈদ যেন সবার জন্য সুখের বার্তা নিয়ে আসে। ফোরামের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।


